ঢাকার হাটগুলোতে কোরবানির পশু আনছেন বিক্রেতারা

ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে কোরবানির পশু আনছেন বিক্রেতারা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ও নৌপথে গরু, মহিষ, ছাগল আনছেন তাঁরা। মোহাম্মদপুরের বছিলা, গাবতলী ও পোস্তগোলা ঘুরে দেখা গেছে, হাটজুড়ে এখন বিক্রেতাদের ব্যস্ততা ও ক্রেতাদের ঘোরাঘুরি।

রাজধানীর বছিলা পশুর হাটে কুষ্টিয়া থেকে আনা গরুকে খাবার দিচ্ছেন এক খামারি।
রাজধানীর বছিলা পশুর হাটে কুষ্টিয়া থেকে আনা গরুকে খাবার দিচ্ছেন এক খামারি।
হাটে কোরবানির পশুর জন্য খাবার পানি আনতে ব্যস্ত দুই কর্মচারী।
ক্রেতার উপস্থিতি কম থাকায় পশুর পাশে বসে বিশ্রাম নিচ্ছেন এক খামারি।
কোরবানির পশু পরিবহনে ঈদের আগে বেড়ে যায় পিকআপ ভ্যানের চাহিদা। তাই গাবতলী বেড়িবাঁধ এলাকায় গাড়ি মেরামতে ব্যস্ত কর্মচারীরা।
গাবতলী পশুর হাটে গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছেন এক খামারি।
গাবতলী পশুর হাটে এখনো ক্রেতা সমাগম তুলনামূলক কম।
কোরবানির হাটে উঠছে ছাগল ও খাসি।
কোরবানির পশু সাজানোর বিভিন্ন সামগ্রী বিক্রি করছেন একজন।
হাটে প্রিয় ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামের গরুকে আদর করছেন খামারের এক কর্মচারী।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়কপথে আনা গরু ট্রাক থেকে নামানো হচ্ছে পোস্তগোলা পশুর হাটে।