রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলা মাঠে শুরু হয়েছে মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষমেলা ২০২৬। পরিবেশের ভারসাম্য রক্ষা, টেকসই বনায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি নানা প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভা বর্ধনকারী গাছের চারা, ছাদবাগানের উপযোগী উদ্ভিদ, জৈব সার, বাগান সরঞ্জাম এবং বিশেষজ্ঞদের পরামর্শ পাচ্ছেন দর্শনার্থীরা। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই মেলায় অংশ নিয়েছে ১২০টি স্টল।
