ঈদের ছুটির সঙ্গে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ দর্শনার্থীদের টানছে চিড়িয়াখানায়

ঈদের ছুটিতে ঘোরাঘুরির জন্য রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা অনেকের পছন্দের তালিকায় থাকে। এর সঙ্গে এবার ঈদে নতুন আকর্ষণ হিসেবে চিড়িয়াখানায় যুক্ত হয়েছে বিশ্বব্যাপী আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। তাই ঈদুল আজহার দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় হাজারো দর্শনার্থী ভিড় করেছেন। শিশুদের উচ্ছ্বাস, প্রাণীদের প্রতি কৌতূহল ও দিনভর প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে চিড়িয়াখানার প্রতিটি কোণ।

ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথে দর্শনার্থীদের দীর্ঘ সারি।
ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথে দর্শনার্থীদের দীর্ঘ সারি।
শিশুদের নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই।
খাঁচায় বিশ্রাম নিচ্ছে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’।
চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে দর্শনার্থীদের ভিড়।
জাতীয় চিড়িয়াখানার অন্যান্য খাঁচার সামনে দর্শনার্থী কম থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সামনে ভিড় লেগেই থাকছে।
চিড়িয়াখানার শিশুপার্কে স্লাইডারে উঠে উচ্ছ্বসিত তিন শিশু।
শিশুপার্কের রাইডে চড়ার জন্য মা–সন্তানের অপেক্ষা।
হরিণ দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা।
জিরাফের খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়।
দিনভর দর্শনার্থীদের কোলাহল ও পদচারণে মুখর ছিল জাতীয় চিড়িয়াখানা প্রাঙ্গণ।