কাটা ধান মাঠ থেকে নিয়ে ফিরছেন কৃষিশ্রমিকেরা। ধোপাখোলা, ফুলতলা, খুলনা, ১৮ এপ্রিলআসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লাচ্ছা সেমাই তৈরির কাজ করছেন শ্রমিকেরা। সাবগ্রাম, বগুড়া, ১৮ এপ্রিল
বিজ্ঞাপন
শিবু দাস ও শহিদুল ইসলাম রাজশাহী থেকে খুলনায় এসেছেন ধান কাটতে। তাঁরা একেকজন থাকা-খাওয়া বাদে প্রতিদিন ধান কাটতে মজুরি নেন ৫০০ টাকা করে। মাঠের পাকা ইরি ধান কাটছেন তাঁরা। গাড়াখোলা, ফুলতলা, খুলনা, ১৮ এপ্রিল
বিজ্ঞাপন
ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কে ভ্যানে করে বিক্রি করা হচ্ছে ছোট ছোট আনারস, দামও কম। ১ হালি আনারস বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ময়মনসিংহ, ১৮ এপ্রিলসাতসকালেই পিচঢালা পথ ধরে অন্যের জমিতে চাষ দেওয়ার জন্য গরুর হাল নিয়ে যাচ্ছেন আকাশতারা গ্রামের কৃষক মকবুল হোসেন। প্রায় ৬০ বছর ধরে তিনি গরুর হাল দিয়ে জমি চাষাবাদ করেন। এখন প্রতি শতাংশ জমিতে চাষ দিয়ে মজুরি পান ২০ টাকা। রবিবাড়িয়া, বগুড়া সদর, ১৮ এপ্রিলখাবারের সন্ধানে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছে বড় খোপা ডুবুরি পাখি। রাঙামাটি, ১৮ এপ্রিলপ্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ইলেকট্রনিক সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কমিশনের সদস্যরা। নির্বাচন কমিশন ভবন, আগারগাঁও, ১৮ এপ্রিলভ্যাপসা গরমে অতিষ্ঠ প্রাণিকুল। একটু প্রশান্তির আশায় সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে জমে থাকা পানিতে শরীর ভিজিয়ে নিচ্ছে পাখিগুলো। ঢাকা, ১৮ এপ্রিলঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অসাম্প্রদায়িক চেতনা অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী মানববন্ধন করে সেখানকার সামাজিক ও সাংস্কৃতিক ২২টি সংগঠন। ঢাকা, ১৮ এপ্রিলবিএনপি নেতা ইলিয়াস আলীর গুম হওয়ার ১০ বছর পূর্ণ হলো। এখনো কোনো খোঁজ নেই। ‘ইলিয়াস আলীসহ সকল গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ শিরোনামে অনুষ্ঠানে উপস্থিত বিএনপির শীর্ষ নেতারা। সঙ্গে ছিলেন গুম হওয়া ব্যক্তিদের ছবি নিয়ে পরিবারের প্রতিনিধিরা। লেকশোর হোটেল, গুলশান, ১৮ এপ্রিলউজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওর এলাকায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের হাওরে দুই দফা উজান থেকে নামা পাহাড়ি ঢলে চরম ঝুঁকিতে পড়েছে সব হাওর এলাকা। তড়িঘড়ি করে ধান কাটা-মাড়াই চলছে সুনামগঞ্জ সদরের দেখার হাওরে। আহসান মারা এলাকা, সিলেট, ১৮ এপ্রিলউজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওর এলাকায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের হাওরে দুই দফা উজান থেকে নামা পাহাড়ি ঢলে চরম ঝুঁকিতে পড়েছে সব হাওর এলাকা। হাওরে পানি বেড়ে যাওয়ায় আধপাকা ধান ঘরে তুলছেন কৃষকেরা। নৌকায় করে ধান এনে রাখা হচ্ছে। ডাবর এলাকা, দক্ষিণ সুনামগঞ্জ, ১৮ এপ্রিলএক কিশোর পানির বোতলে রশি বাঁধতে ব্যস্ত। লঞ্চে যাত্রাপথে যাত্রীদের খাওয়ার পানির প্রয়োজন হয়। তাই অনেক যাত্রীই কম দামে ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছ থেকে পুনরায় বোতলজাত করা পানি কিনে পান করেন। প্রতি দুই লিটার বোতলের পানি ভ্রাম্যমাণ বিক্রেতারা বিক্রি করেন ১০ টাকায়। তাঁরা ফেলে দেওয়া পানির বোতল সংগ্রহ করে ধুয়ে তাতে টিউবওয়েল থেকে পানি বোতলজাত করে বিক্রি করে লঞ্চঘাটে অবস্থান করা লঞ্চের যাত্রীদের কাছে। নদীবন্দর, বরিশাল নগর, ১৮ এপ্রিলমুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে খন্দকার মোশতাক আহমদের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. রহমত উল্লাহর শ্রদ্ধা জানানোর ঘটনায় রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও মো. রহমত উল্লাহর কুশপুত্তলিকা দাহ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা, ১৮ এপ্রিল