শুধু নিজে সাজলেই হবে? পোষা কুকুরটিকেও তো পরিপাটি রাখতে হবে! পোষা কুকুরকে সাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক নারী। লিয়াওনিং প্রদেশ, চীন, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্সনেপালের বুদ্ধনাথ স্তূপা। এটি ইউনেসকোর ঐতিহ্যের অংশ। এক ভক্ত সেখানে প্রার্থনা করছেন। কাঠমাণ্ডু, নেপাল, ৩ জানুয়ারি। ছবি: রয়টার্সঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজক ডিঙিয়ে সড়ক পার হচ্ছেন তাঁরা। নিজেরা জীবনের ঝুঁকি নিচ্ছেন, শিশুটিকেও ঝুঁকিতে ফেলছেন। শনির আখড়া, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: আবদুস সালামমনে হচ্ছে আকাশে আপন মনে খেলা করছে কোনো শিশু। কিন্তু এটি আসলে স্টার্লিং নামের পাখির দলের কীর্তি। রাহাত, ইসরায়েল, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্সবড়দিন আর নতুন বছর উপলক্ষে সাজানো বেঞ্চে বসে খেলায় মেতেছে এক শিশু।টাটু ঘোড়া নিয়ে শহরের মূল সড়ক পার হচ্ছেন এক ব্যক্তি। কিয়েভ, ইউক্রেন, ৩ জানুয়ারি। ছবি: রয়টার্সশৈশবের আনন্দময় খেলার অন্যতম লাটিম খেলা। দড়ি থেকে ছুটে যাওয়া একটি লাটিম হাতে নিয়ে ঘুড়াচ্ছে এক শিশু। বকুলনগর, যশোর, ৩ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলানদীর জলে পড়েছে সেতুর ছায়া। সেতুর নিচ দিয়ে চলছে বালু বহনকারী ট্রলার। বাদাঘাট, সিলেট, ৩ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদশিশুদের আবদারের শেষ নেই। সন্তানের আবদার পূরণ করতে বাবাদেরও চেষ্টার অন্ত থাকে না। কৃষিকাজ শেষে মাঠ থেকে ফেরা বাবার কাছে আবদার করে বসে এভাবেই বাড়ি ফিরবে তারা। উত্তর সারাপোল গ্রাম, যশোর, ৩ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলাপুকুরের পানিতে আলু ধুয়ে হাটে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন এক আলু বিক্রেতা। শাখারিয়া, বগুড়া, ৩ জানুয়ারি। ছবি: সোয়েল রানাযমুনা নদীর চর থেকে মাষকলাই ডালের গাছ তুলে তীরে শুকাতে দিচ্ছেন কৃষক লাল মিয়া। মথুরাপাড়া হাট, সারিয়াকান্দি, বগুড়া, ৩ জানুয়ারি। ছবি: সোয়েল রানাশীতের সকালে মাছ শিকারের অপেক্ষায় বসে আছে একটি মাছরাঙা। বাংলাবাজার, দোগাছি, পাবনা, ৩ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদবন মোরগের দেখা কম মিলে শহর এলাকায়। খেপ্পোপাড়া, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমাসমুদ্রসৈকতে পাখি দেখছে এই বালক। রিভেরিয়া সমুদ্রসৈকত, নিস, ফ্রান্স, ২ জানুয়ারি। ছবি: এএফপিকাশ্মীরের শ্রীনগর এলাকার তাপমাত্রা এখন শূন্য ডিগ্রি। তুষারপাতের মধ্যেই এই প্রেমিক যুগল ছবির তোলার জন্য এভাবেই দাঁড়িয়েছেন। ভারত, ২ জানুয়ারি। ছবি: এএফপিনতুন বছরের প্রথম দিনে শুরু হওয়া টিউলিপ উৎসবে মজেছেন ভিয়েতনামসহ বিভিন্ন দেশের পর্যটকেরা। হ্যানয়, ভিয়েতনাম, ১ জানুয়ারি। ছবি: এএফপিকাশ্মীর থেকে ৭০ কিলোমিটার দূরের এলাকা শ্রীনগরে প্রচণ্ড তুষারপাত পড়ছে। তা উপেক্ষা করেই ঘুরছেন পর্যটকেরা। এখন ওই এলাকায় শূন্য ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। ভারত, ২ জানুয়ারি। ছবি: এএফপিরংপুর সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে ঝুলে থাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের পোস্টার সরানোর কাজ শুরু হয়েছে। সিটি বাজার, রংপুর, ৩ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলামরঙ্গন ফুলে বসেছে বাহারি প্রজাপতি। কলেজগেট, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমাবন থেকে ফুলের ঝাড়ুর উপকরণ সংগ্রহ করে বিক্রির জন্য বসে আছে পাহাড়ের নারী ও শিশুরা। সাপছড়ি, ফুরোমোন, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমাপেঁয়াজের দাম এখন কেজিপ্রতি ১৫ টাকা। ফলন ভালো হয়েছে, তবে ভালো দাম পাচ্ছেন না কৃষকেরা। বাড়ির সামনে পেঁয়াজ পরিষ্কারের কাজ করছেন কৃষকেরা। এরপর হাটে নিয়ে যাবেন বিক্রির জন্য। স্বরূপপুর, দৌলতপুর, কুষ্টিয়া, ৩ জানুয়ারি। ছবি: তৌহিদী হাসানবিক্রির জন্য মাঠ থেকে পাতা কপি নিয়ে বাজারে যাচ্ছেন কৃষকেরা। মাঠে এসব কপি পাইকারি বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ টাকা দরে। দড়িকামালপুর, দাপুনিয়া, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদকুয়াশাচ্ছন্ন শীতের সকালে গাছে পাকা পেঁপে খাচ্ছে বুলবুলি পাখি। দীঘিনালা, খাগড়াছড়ি, ৩ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়ামধু আহরণে ব্যস্ত মৌমাছি। সাগরপাড়া, রাজশাহী, ৩ জানুয়ারি। ছবি: শহীদুল ইসলামসদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোট। প্রেসক্লাব, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলামরাজধানীর পুরান ঢাকার পশ্চিম ইসলামবাগে প্লাস্টিকের একটি কারখানায় আজ বৃহস্পতিবার আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিস। পশ্চিম ইসলামবাগ, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: দীপু মালাকারকৃষক খেত থেকে মুলা তুলে বাজারে নেওয়ার জন্য ভ্যানগাড়িতে বোঝাই করছেন। গৌরীপুর, নন্দীগ্রাম, ময়মনসিংহ, ৩ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেনরংপুর নগরের কুকরুল এলাকায় সেতু নির্মাণ শুরু হলেও দীর্ঘ দেড় বছরে তা দৃশ্যমান হয়নি। এ নিয়ে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। কুকরুল, রংপুর, ৩ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলামমসুরের জমিতে খাবার খুঁজছে হুদহুদ পাখি। মাঝারি আকারের দুর্লভ এই পাখি কাঠকুড়ালী বা মোহনচূড়া নামেও পরিচিত । এরা আবাদি ও পতিত জমি বা শুকনো মাঠে একাকী বা জোড়ায় বিচরণ করে। চরকোমরপুর, দোগাছি, পাবনা, ৩ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদপেঁয়াজের জন্য বিখ্যাত পাবনার সুজানগর উপজেলার বিস্তীর্ণ জমিতে একদিকে চলছে হালি বা চারা পেঁয়াজ রোপণ, অন্যদিকে বাজারে উঠেছে মূলকাটা পেঁয়াজ। নতুন এই পেঁয়াজের ফলন ভালো হলেও দামে হতাশ কৃষক। সুজানগর বাজার, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদনতুন বছরে সিলেট রেলওয়ে স্টেশনে চলছে সংস্কারকাজ। নিরাপত্তাহীনভাবে ঝুঁকি নিয়ে প্ল্যাটফর্মের ছাদে রঙের কাজ করছেন দুই শ্রমিক। রেলওয়ে স্টেশন, সিলেট, ৩ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদনারায়ণগঞ্জ থেকে ২৩০ টাকা কেজি দরে কম্বল কিনেছেন ঢাকার বঙ্গবাজারের এক ব্যবসায়ী। কারখানা থেকে বঙ্গবাজারে নেওয়া হচ্ছে কম্বলগুলো। মাতুয়াইল, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: আবদুস সালামবিকল জাহাজের বৈদ্যুতিক তার কিনে নিয়ে দোকানে বিক্রি করবেন দোকানি। তাই এসব তার খুচরা বিক্রির উপযোগী করে গোছানো হচ্ছে। সেচের মোটর চালাতে কৃষকেরা এই তার কিনতে বেশি আগ্রহী হয়। শেখপাড়া, খুলনা, ৩ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেনযানবাহন ও পথচারীর চলাচলের সুবিধার জন্য পুলিশ ফুটপাতের হকারদের উচ্ছেদের নির্দেশ দিয়েছে। নির্দেশনা মেনে নিজেদের মালামাল গুছিয়ে নিচ্ছেন হকারেরা। পিকচার প্যালেস মোড়, খুলনা, ৩ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেনবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেয়। আগারগাঁও, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেননতুন বছরের সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি পুরুষদের পরিবেশনা। রিয়াদ, সৌদি আরব, ২ জানুয়ারি। ছবি: রয়টার্সরাজধানীর পুরান ঢাকার পশ্চিম ইসলামবাগে প্লাস্টিকের একটি কারখানায় আজ বৃহস্পতিবার আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পশ্চিম ইসলামবাগ, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: দীপু মালাকারচৌধুরীপাড়ার সড়ক বিভাজনের এই অংশ দিয়ে রাস্তা পার হতে গিয়ে দুই দিন আগে বাসচাপায় নিহত হয়েছেন দুজন। স্থানীয় স্মার্ট গার্মেন্টসের পক্ষ থেকে দুই কর্মী সেই বিভাজকে দড়ি, লাল কাপড় দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে দিচ্ছেন। মালিবাগ, ৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকারপ্রতিযোগিতা করে চলছে দুটি বাস। এরই মাঝে যাত্রী তুলছে এগিয়ে থাকা বাসটি। চৌধুরীপাড়ার, মালিবাগ, ৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার