সিডনির অপেরা হাউসে বিয়ের ছবি তোলার জন্য দম্পতির প্রস্তুতি। করোনার কারণে নানা বিধিনিষেধ চলছে অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর সিডনিতে। ১১ অক্টোবর থেকে এসব বিধিনিষেধ শিথিল হওয়ার কথা রয়েছে। ১০ অক্টোবরঅনেক জাতের লিলি ফুল রয়েছে, তবে বেশির ভাগ লিলির বাংলা নাম নেই। নানা ধরনের লিলি ফুলের মধ্যে স্পাইডার লিলির দেখা মেলে কম। সম্প্রতি কক্সবাজার থেকে ছবিটি তোলা
বিজ্ঞাপন
প্রাণী উৎসবে ছোট–বড় সবাই নিজদের পোষা প্রাণী নিয়ে এসেছে। সেন্ট জন গির্জা, মুম্বাই, মহারাষ্ট্র, ভারত ১০ অক্টোবর
বিজ্ঞাপন
বিলে বিশেষ ফাঁদ পেতে বক বেঁধে রেখে বক শিকার করা হচ্ছে। নাটোর, গুরুদাসপুর, ১০ অক্টোবরঝাঁকিজালের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। আকার ও রংভেদে এ জাল এক হাজার থেকে তিন হাজার টাকায় বিক্রি করেন তিনি। কাইকারটেক সাপ্তাহিক হাট, নারায়ণগঞ্জ, ১০ অক্টোবরটিকা নিতে এসে অনেকে লাইনে দাঁড়াতে চান না। যুব রেড ক্রিসেন্টের সদস্যদের ঠেলে টিকাকেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করছেন টিকা নিতে আসা লোকজন। শিশু একাডেমি ভবন, খাগড়াছড়ি, ১০ অক্টোবরনিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের মানববন্ধন। সদর রোড, বরিশাল নগর, ১০ অক্টোবরশেষ মুহূর্তে প্রতিমা রং ও প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী এবারও করোনা–পরবর্তী সময়ে ব্যতিক্রমী প্রতিমাটি তৈরি করেছেন। গোপালপুর সাহাপাড়া নবীন সংঘ দুর্গা মন্দির, পাবনা, ০৯ অক্টোবরএকপশলা বৃষ্টির পর একটু ঠান্ডা পড়েছে। সকালের সূর্যের আলোয় এসে গাছতলায় বসেছে বানরেরা। রাজবন বিহার, রাঙামাটি, ১০ অক্টোবরপাহাড়ে মাল্টার বেশ ফলন। নিজের বাগানের মাল্টা হাটে বিক্রি করতে এসেছেন এক পাহাড়ি। কেজিপ্রতি মাল্টা ১০০ টাকায় বিক্রি করছেন তিনি। কুতুকছড়ি, রাঙামাটি, ১০ অক্টোবরকরোনার টিকা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ভোটার নিবন্ধনকেন্দ্র চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভোটার নিবন্ধনের জন্য আঙুলের ছাপ দিচ্ছেন এক শিক্ষার্থী। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ অক্টোবর