X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (১১ এপ্রিল ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 11 Apr 2018, 11:35
গাঢ় বেগুনি রঙের পিটুনিয়া ফুল। রোদে উদ্ভাসিত ফুলটির রং। খড়কি এলাকা, যশোর, ১০ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
কাঠবাদামগাছের মুকুলে বসে আছে প্রজাপতি। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১০ এপ্রিল। ছবি: পলাশ বড়ুয়া
শীতের ফুল ডালিয়া। তবে সময়ে সময়ে গরমেও অপরূপ। ভুইয়ট, সোনাখাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১০ এপ্রিল। ছবি: সাজেদুল আলম
রাজু ভাস্কর্যের বেদিতে জাতীয় পতাকা হাতে এক আন্দোলনকারী। কোটাপদ্ধতির সংস্কারের দাবিতে তাঁরা আন্দোলন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১১ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম
কোটা সংস্কারের দাবিতে পান্থপথ মোড়ে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান। পান্থপথ, ঢাকা, ১১ এপ্রিল। ছবি: প্রথম আলো
কোটা সংস্কারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলনকারীদের অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১১ এপ্রিল। ছবি: আবদুস সালাম
কোটা সংস্কারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলনকারীদের অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১১ এপ্রিল। ছবি: আবদুস সালাম
কোটা সংস্কারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলনকারীদের অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১১ এপ্রিল। ছবি: আবদুস সালাম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে কোটা সংস্কার আন্দোলনে সহস্রাধিক শিক্ষার্থী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। ছবি: শাহীদুজ্জামান সাগর
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করাসহ বিভিন্ন দাবিতে বরিশালে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন অনেকে। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল, ১১ এপ্রিল। ছবি: সাইয়ান
সরকারি চাকরিতে কোটাপদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১১ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম
পয়লা বৈশাখের উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছে নগরবাসী। বিপণিবিতানগুলোতে কেনাকাটার ধুম পড়েছে। নজরুল অ্যাভিনিউ সড়ক, কান্দিরপাড়, কুমিল্লা, ১০ এপ্রিল। ছবি: এমদাদুল হক
বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উপলক্ষে রাঙামাটির চিংহ্লা মং মারি স্টেডিয়ামে চলছে বর্ণাঢ্য উৎসব। আদিবাসী ফোরাম আয়োজিত বলীখেলা দেখছেন দর্শকেরা। রাঙামাটি, ১১ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা
গত বছর কিশোরগঞ্জের হাওর এলাকার এই ফসলের মাঠেই কোমরপানি ছিল। পানিতে নষ্ট হয়ে গিয়েছিল ধান পাকা। এ বছর একই এলাকার ধান কাটা শুরু হয়েছে। গোবদিঘি হাওর, মিঠামইন, কিশোরগঞ্জ, ১০ এপ্রিল। ছবি: তাফসিলুল আজিজ
পয়লা বৈশাখ সামনে রেখে বেড়ে যায় ফুলের চাহিদা। চাহিদা মেটাতে প্রস্তুত যশোরের গদখালীর ফুলচাষিরা। বাজারজাত করার জন্য তৈরি জারবেরা ফুল। পানিসারা, ঝিকরগাছা, যশোর, ১১ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
প্লাস্টিক পণ্যের ভিড়ে মাটির তৈরি তৈজসপত্রের চাহিদা কমেছে। তবে বাংলা নববর্ষ উপলক্ষে কিছুটা চাহিদা বাড়ে এসব কারুপণ্যের। রোদে শুকানো হচ্ছে সানকি। নিমাইচড়া, চাটমোহর, পাবনা, ১১ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
পয়লা বৈশাখ উপলক্ষে চারুশিল্পীরা ছবি আঁকছেন। আবহমান বাংলার নানা উপাদান দেয়ালে ফুটে উঠছে। রংপুর জিলা স্কুল, রংপুর, ১১ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
চট্টগ্রামের মিরসরাইয়ে মরিচে ফলন বেশ ভালো হয়েছে। নিজের খেত থেকে লাল মরিচ তুলে বাড়ি ফিরছেন কৃষক জামাল উদ্দীন। সোনাপাহাড় এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ১১ এপ্রিল। ছবি: ইকবাল হোসেন
দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামের সিভা আর্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চট্টগ্রাম, ১০ এপ্রিল। ছবি: জুয়েল শীল
মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। মুখোশ রং করছেন একজন। ঢাকা, ১১, এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম
আরও পড়ুন
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস
হৃদয়ের পর শরীফুলও আউট, এক শর আগে অলআউট হওয়ার শঙ্কায় বাংলাদেশ
পুলিশকে ‘চোর–ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার
স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’