স্রোতহীন সুরমা নদীতে নৌকায় ভেসে মাছ ধরছেন দুই মৎস্যজীবী। তাঁদের ঘিরে খাবারের জন্য উড়ছে একঝাঁক চিল। চাঁদনীঘাট, সিলেট, অক্টোবর প্রখর রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ প্রাণিকুল। একটু ঠান্ডার পরশ নিতে পানিতে নেমেছে এক শিশু। ইছাদহ গ্রাম, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১৪ অক্টোবরবাজারে পণ্যের দাম বাড়ার কারণে টিসিবির পণ্যের চাহিদা আরও বেড়েছে। তাই টিসিবির ট্রাক এলে নারী-পুরুষের হুড়োহুড়ি লেগে যায়। কাচারিবাজার, রংপুর, ১৪ অক্টোবরখাবারের খোঁজে গাছে গাছে ঘুরছে কাঠঠোকরা পাখি। চান্দপাড়া গ্রাম, বগুড়া সদর, ১৪ অক্টোবর
বিজ্ঞাপন
মানিকগঞ্জ জেলার মাধ্যমিক বিদ্যালয়ের ১২-১৭ বছরের ছাত্রছাত্রীদের করোনার টিকা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান। কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ, ১৪ অক্টোবর
বিজ্ঞাপন
এমপিওভুক্ত করার দাবিতে প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি, শাহবাগ, ঢাকা, ১৫ অক্টোবরদুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার স্বার্থে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকেশ্বরী মন্দির, ঢাকা, ১৪ অক্টোবরদুর্গাপূজার মহানবমী অনুষ্ঠানে পূজামণ্ডপে ছবি তুলছেন ভক্তরা। শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রী মা আনন্দময়ী আশ্রম, ঢাকা, ১৪ অক্টোবরপাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি সয়াবিন তেল, এক কেজি মসুরের ডাল, এক কেজি চিনি একত্রে টিসিবি বিক্রি করছে ৪৬০ টাকায়। তা কিনতে ক্রেতাদের ভিড়। বৈকালি, খুলনা, ১৪ অক্টোবর