X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (১৭ ডিসেম্বর ২০১৭)
নিজস্ব প্রতিবেদক
Published: 17 Dec 2017, 09:10
সামনেই বড়দিন। তাই সান্তা ক্লজের সাজে সাজিয়ে শিশুকে শপিং মলে নিয়ে গিয়েছেন মা-বাবা। তার সঙ্গে মজার খেলায় মেতেছে মাসকটেরা। ব্যাংকক, থাইল্যান্ড, ১৬ ডিসেম্বর। ছবি: রয়টার্স
রোজ স্টোরি ফার্মে লেগেছে দাবানল। সেই ছাই উড়ে পড়েছে গোলাপ ফুলে। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
কংগ্রেস দলের দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী। দলের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে চলছে আনন্দ উৎসব। সেখানেই এমন সাজে এসেছেন একজন সমর্থক। নয়াদিল্লি, ভারত, ১৬ ডিসেম্বর। ছবি: রয়টার্স
কুয়াশার চাদরে মাখা শহর। ভালো করে দেখা যায় না কিছু। শুধু নজর কাড়ে পাখিটি। স্কপজে, মেসিডোনিয়া, ১৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
শীত এসে পড়েছে। খেজুরের রস সংগ্রহে গাছিরা ব্যস্ত সময় পার করছেন। ভাঁড়ায় হাঁড়ি ঝুলিয়ে রস সংগ্রহে যাচ্ছেন এই গাছি সেকেন্দার মুনশী। চরমুকডোবা এলাকা, ভাঙ্গা উপজেলা, ফরিদপুর, ১৭ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
ঢাকা-নারায়ণগঞ্জের বিভিন্ন পারটেক্স কারখানায় পাটকাঠির চাহিদা অনেক বেশি। তাই গ্রাম এলাকা থেকে পাটকাঠি সংগ্রহ করে নৌপথে ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন কারখানাগুলোতে। দরগা বাজার, ভাঙা উপজেলা, ফরিদপুর, ১৭ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
গ্রামীণ পথের ধারে ফুটে আছে দৃষ্টিনন্দন লান্টানা ফুল। দুর্গাপুর গ্রাম, সুজানগর উপজেলা, পাবনা, ১৭ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
পাখি শিকারের চেষ্টায় এক বালক। লতিবাবাদ এলাকা, কিশোরগঞ্জ সদর, ১৭ ডিসেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন নৃবাগী সংগীত বিদ্যালয়ের শিল্পীরা। রাজশাহী নগর ভবন চত্বর, ১৭ ডিসেম্বর। ছবি: শহীদুল ইসলাম
ব্যস্ততম সড়কের ধারে খাবার খুঁটে খুঁটে খাচ্ছে এক ঝাঁক কবুতর। সেউজগাড়ী আমতলা এলাকা, বগুড়া রেলওয়ে স্টেশন, ১৭ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করলেও দাম এখনো বেশ চড়া। পেঁয়াজের হাট, সুজানগর উপজেলা, পাবনা, ১৭ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
আরও পড়ুন
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত
আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
হাতে ৯ উইকেট, পিছিয়ে কেবল ৩ রানে, প্রথম দিনটা দক্ষিণ আফ্রিকার
পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা–গুলি, আহত ৫