সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস দেন। গোলচত্বর এলাকা, সিলেট, ১৮ জানুয়ারি। রংপুর নগরের সিটি বাজারের উন্নয়নের দাবিতে দোকানপাট বন্ধ রেখে সকাল থেকে ধর্মঘট করছেন মালিকেরা। ১৮ জানুয়ারি।
বিজ্ঞাপন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে করোনার তৃতীয় ডোজ (বুস্টার) টিকা দেওয়ার কার্যক্রম। টিকা নিতে আসা লোকজন মানছেন না সামাজিক দূরত্ব। ১৮ জানুয়ারি।
বিজ্ঞাপন
রাঙামাটি শহরের বনরূপা পুলিশ বক্স এলাকায় যানজটে থাকে দিনের অধিকাংশ সময়। বিশেষ করে সকাল এবং বিকেল থেকে রাত পর্যন্ত। ১৮ জানুয়ারি। রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মুরারীখোলা গ্রামের পদ্মারকোলে পাগলের ঘাট এলাকায় সেতু নেই। একটি সেতু নির্মাণ করে সমস্যা লাঘবের দাবি স্থানীয় লোকজন। ১৮ জানুয়ারি। করোনার টিকার বুস্টার ডোজ নিতে ভিড়। নেই সামাজিক দূরত্ব। খুলনা জেনারেল হাসপাতাল। ১৮ জানুয়ারি। রাজশাহীতে ১৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন কারিগরি শিক্ষকেরা। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। ১৮ জানুয়ারিসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারি কলেজে সমাবেশ। শহীদ মিনার চত্বর, ১৮ জানুয়ারি। করোনায় আক্রান্ত রোগীর হার বাড়তে থাকায় উন্মুক্ত স্থানে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ করেছে সরকার। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন। ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠ, ভাঙ্গুড়া, ১৮ জানুয়ারি