এক ঝলক (১৯ ডিসেম্বর, ২০২১)

কীর্তনখোলা নদীতে মাছ ধরছেন জেলেরা। মাছ বিক্রি করেই চলে তাঁদের সংসার। বেলতলা এলাকা, বরিশাল নগর, ১৯ ডিসেম্বর
ফুলকপির ভালো দাম পেয়ে কৃষক আবুল কালামের মুখে হাসির ঝিলিক। মহাস্থান মোকাম, শিবগঞ্জ, বগুড়া, ১৯ ডিসেম্বর
জমে থাকা পানিতে খেলছে এক শিশু। বাস্তুহারা, খুলনা, ১৯ ডিসেম্বর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি মামলায় আবদুস সাত্তার নামের এক মুক্তিযোদ্ধাকে কারাগারে আটক রাখার প্রতিবাদে মানববন্ধন। কুমিল্লা, ১৯ ডিসেম্বর
শিক্ষার্থীদের উপস্থিতির হিসাব রাখার জন্য হাজিরা খাতার প্রয়োজন হয়। বগুড়া থেকে এই খাতা কিনে সিরাজগঞ্জে নেওয়ার প্রস্তুতি চলছে। তালুকদার মার্কেট ফটক, বগুড়া শহর, ১৯ ডিসেম্বর
থ্রি স্টার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার একাংশের সভাপতি শহিদ শেখের বিরুদ্ধে সঞ্চয়ের টাকা আত্মসাৎ ও যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন করেন সদস্যরা। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৯ ডিসেম্বর
খোলা আকাশের নিচে পড়ে রয়েছে দামি সব যন্ত্রাংশ। ২০ বছরের বেশি সময় ধরে পড়ে থাকায় নষ্ট হচ্ছে শত শত কোটি টাকার এসব সরকারি সম্পদ। বাঘাইছড়ি, রাঙামাটি, ১৯ ডিসেম্বর
খেলোয়াড়দের বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছেন রবিউল করিম লিয়ন। গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় মাঠ, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ ডিসেম্বর
গাড়ি টানা প্রতিযোগিতা ও অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দীঘিনালা, চট্রগ্রাম, ১৮ ডিসেম্বর