এক ঝলক (১ ফেব্রুয়ারি, ২০২২)

কিছুদিন আগেও করোনার টিকাকেন্দ্রে তেমন ভিড় ছিল না। এখন আবার ভিড় বাড়ছে। পুলিশ হাসপাতাল, পাবনা, ১ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
প্রতিবছরের মতো এবারও মাঘের অমাবস্যার তিথিতে রাতভর চিতই পিঠার উৎসব বসেছে। বিভিন্ন প্রান্ত থেকে সে উৎসবে অংশ নেওয়া নারীরা পিঠা তৈরি করছেন। পিরোজপুরের নাজিরপুর উপজেলার কুমারখালী গ্রামের কালীমন্দির, ৩১ জানুয়ারি
বসন্তের আগে ছোট বসন্তবাউরি পাখির আনাগোনা। ডালে বসে বটের পাকা ফল খাচ্ছে। খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল ভবন। ১ ফেব্রুয়ারি
খেত থেকে মুলা সংগ্রহ করে খালের পানিতে ধুয়ে নিচ্ছেন এক চাষি। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মায়াফাপাড়া এলাকা
শীতের সময় খাবারের খোঁজে বিল-জলাশয়ে দেখা মেলে নানা প্রজাতির পাখির। খাবারের জন্য হাওরে উড়ছে শামুকখোল। ছবিটি গত সোমবার সিলেটের জৈন্তাপুর উপজেলার ‍ডিবির হাওর থেকে তোলা
সিলেটে প্রতিবছরের মতো এবারও বর্ণমালার মিছিলের মধ্য দিয়ে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিয়েছে সম্মিলিত নাট্য পরিষদ। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, ১ ফেব্রুয়ারি
শীতের সকালে তিস্তা নদীতে মাছ ধরছেন জেলেরা। ছালা পাক, গঙ্গাচড়া, রংপুর, ১ ফেব্রুয়ারি
হাঁস, মুরগি, কবুতরের হাট বসেছে। স্বাস্থ্যবিধি না মেনেই হাটে ভিড় করছেন ক্রেতারা। ডিআইটি মাঠ, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ১ ফেব্রুয়ারি