এক ঝলক (২১ নভেম্বর ২০১৮)

কুয়াশার মধ্যে মাছ শিকারের অপেক্ষায় এক কানিবক। কানাইনগর খাল, ধনিয়া, ভোলা সদর, ২১ নভেম্বর। ছবি: নেয়ামতউল্যাহ
কুয়াশার মধ্যে মাছ শিকারের অপেক্ষায় এক কানিবক। কানাইনগর খাল, ধনিয়া, ভোলা সদর, ২১ নভেম্বর। ছবি: নেয়ামতউল্যাহ
পুকুরের পানিতে লাল শাপলার হাসি। উপজেলা পরিষদ চত্বর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ নভেম্বর। ছবি: সাজেদুল আলম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা বের করে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া। তোপখানা রোড, ঢাকা ২১ নভেম্বর। ছবি: আবদুস সালাম
রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজারে বুধবার ভোররাতে আগুন লাগে। কাঁচামালের আড়তে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই। পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়। কারওয়ান বাজার, ঢাকা, ২১ নভেম্বর। ছবি: প্রথম আলো
কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকা থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লা, ২১ নভেম্বর। ছবি: আবদুর রহমান
জঙ্গি আস্তানা সন্দেহে ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটী গ্রামের সরাফত হোসেনের বাড়ি মঙ্গলবার দিবাগত রাত থেকে ঘিরে রাখে র‍্যাব। বুধবার সকালে সেখানে অভিযান চালিয়ে সরাফত হোসেনের ছেলে আখতার হোসেনকে আটক করা হয়। সদর উপজেলা, ঝিনাইদহ, ২১ নভেম্বর। ছবি: আজাদ রহমান
নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা পার হলেও নির্বাচনে সব মনোনয়নপ্রত্যাশীর পোস্টার সরানো হয়নি। পদচারী–সেতুতে এক মনোনয়নপ্রত্যাশীর পোস্টার। সদরঘাট এলাকা, ঢাকা, ২১ নভেম্বর। ছবি: আবদুস সালাম