X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২২ অক্টোবর ২০১৭)
নিজস্ব প্রতিবেদক
Published: 22 Oct 2017, 08:36
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের কোয়ার্টার ফাইনাল। খেলায় তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে বিজয়ী হয়। পোর্ট মাধ্যমিক বিদ্যালয়, খুলনা, ২২ অক্টোবর। ছবি: সাদ্দাম হোসেন
সাবেক পাঁচ মার্কিন প্রেসিডেন্ট এক মঞ্চে। (বাঁ থেকে) জিমি কার্টার, জর্জ এইচ ডব্লিউ বুশ, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও বিল ক্লিনটন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য গতকাল শনিবার টেক্সাসে আয়োজিত কনসার্টে হাজির হন তাঁরা। ছবি: এএফপি
মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলছে কি না, তা স্পিডগান নিয়ে পরীক্ষা করছেন পুলিশ সদস্য। কালাকচুয়া, বুড়িচং, কুমিল্লা, ২২ অক্টোবর। ছবি: এমদাদুল হক
কচুরিপানার ফুল। লতিবাবাদ, কিশোরগঞ্জ নগর, ২০ অক্টোবর। ছবি: তাফসিলুল আজিজ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল সাগর। পতেঙ্গা সমুদ্রসৈকত, চট্টগ্রাম, ২১ অক্টোবর। ছবি: সৌরভ দাশ
পাটখড়ির ডগায় বসে আছে এক লাল ফড়িং। লতিবাবাদ, কিশোরগঞ্জ নগর, ২০ অক্টোবর। ছবি: তাফসিলুল আজিজ
গাছ থেকে ঝরে পাতায় আটকে আছে ফুল। মিলনপুর মাভিলা এলাকা, খাগড়াছড়ি শহর, ২১ অক্টোবর। ছবি: নীরব চৌধুরী
সৌন্দর্য ছড়াচ্ছে রাধাচূড়া। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, ২২ অক্টোবর। ছবি: এ কে এম ফয়সাল
রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারকে বাধ্য করতে ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে স্মারকলিপি ও লক্ষাধিক গণস্বাক্ষর হস্তান্তর করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা। আগারগাঁও, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: সাবিনা ইয়াসমিন
হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাচ্ছেন পুলিশের এক সদস্য। ফেরিঘাট মোড়, খুলনা, ২২ অক্টোবর। ছবি: সাদ্দাম হোসেন
কয়েক দিনের টানা বৃষ্টিতে জলাশয়ে নতুন পানি এসেছে। এসেছে মাছও। জাল ফেলে মাছ ধরছেন এক ব্যক্তি। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর সদর, ২২ অক্টোবর। ছবি: আলীমুজ্জামান
পাতার আড়ালে বুনো ফুলে বসে আছে এক প্রজাপতি। শিবগঞ্জ, সিলেট, ২২ অক্টোবর। ছবি: আনিস মাহমুদ
সোফার ফেলে দেওয়া ফোম কুড়িয়ে বাড়ি ফিরছে এক শিশু। ফেরিঘাট মোড়, খুলনা, ২২ অক্টোবর। ছবি: সাদ্দাম হোসেন
কীর্তনখোলা নদীতে জাল ফেলে মাছের অপেক্ষায় কয়েকজন। আকাশে ধূসর মেঘের ঘনঘটা। চরবাড়িয়া, বরিশাল সদর, ২২ অক্টোবর। ছবি: সাইয়ান
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার ছোট মেরুং বাজার তলিয়ে গেছে। দোকানের মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছে এক শিশু। দীঘিনালা, খাগড়াছড়ি, ২২ অক্টোবর। ছবি: পলাশ বড়ুয়া
দুদিনের ভারী বর্ষণের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকার সড়ক বিভাজক ও বাঁক সরল করণ প্রকল্পের ৫টি স্থানে প্রায় ৫০ মিটার অংশ ধসে গেছে। গোয়ালন্দ বাসস্ট্যান্ড, রাজবাড়ী, ২২ অক্টোবর। ছবি: এম রাশেদুল হক
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সোনারগাঁও হোটেল, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: জাহিদুল করিম
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোল্ডকাপ কাবাডি প্রতিযোগিতা মুখোমুখি রূপক একাডেমি ও নৌবাহিনী স্কুল। সার্কিট হাউস মাঠ, খুলনা, ২২ অক্টোবর। ছবি: সাদ্দাম হোসেন
দুই দিনের বৃষ্টিতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ব্যাঙমারা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ২২ অক্টোবর। ছবি: নীরব চৌধুরী
কাঁটাতারের সীমান্ত বেড়া ডিঙিয়ে বাংলাদেশে আসা-যাওয়া করে অনেক রোহিঙ্গা। তম্ব্রু, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান, ২২ অক্টোবর তোলা। ছবি: সাইফুল ইসলাম
থরে থরে সাজানো রঙিন গজ কাপড়৷ প্রতি গজ কাপড়ের দাম ২৫০ টাকা করে৷ নিউমার্কেট, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: সাবিনা ইয়াসমিন
আরও পড়ুন
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস
হৃদয়ের পর শরীফুলও আউট, এক শর আগে অলআউট হওয়ার শঙ্কায় বাংলাদেশ
পুলিশকে ‘চোর–ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার
স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’