শীতকালে ফোটে নানা রঙের ফুল। বাহারি ফুলে বর্ণিল হয় প্রকৃতি। ফুটে আছে শীতকালের অন্যতম ফুল ডালিয়া। রাউজান, চট্টগ্রাম, ২২ জানুয়ারি। ছবি: এস এম ইউসুফ উদ্দিননিজের সবটুকু সৌন্দর্য মেলে ধরেছে কাঞ্চন ফুল। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২২ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেনডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল। জালালিয়া সড়ক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২১ জানুয়ারি। ছবি: শিমুল তরফদারআর মাত্র কয়েক দিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। বিভিন্ন এলাকার কুমারপাড়ায় বিদ্যার দেবী সরস্বতীর প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৩ জানুয়ারি। ছবি: সাজেদুল আলমবিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে লা চিলড্রেনা নামের আকর্ষণীয় ক্যান্ডি। শিশুদের নজর কাড়তেই দোকানির এমন উদ্যোগ। মাসায়া, নিকারাগুয়া, ১১ জানুয়ারি। ছবি: রয়টার্সহন্ডুরাস থেকে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসনপ্রত্যাশীদের ঢলে আছেন হোসে সেরানো নামের এই প্রতিবন্ধী যুবকও। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিচ্ছেন তিনি। নিলতেপেক, মেক্সিকো, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্সবিশ্ব যুব দিবসের অনুষ্ঠানে ছবির জন্য পোজ দেন এক নৃত্যশিল্পী। পানামা সিটি, পানামা, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্সনায়াগ্রা জলপ্রপাতের জমে যাওয়া অংশের সামনে ছবি তোলেন এক নারী। অন্টারিও, কানাডা, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্সদরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক ও মানসিক সহায়তা প্রদানে কাজ করে ফ্যামিলি অ্যাকশন নামের একটি প্রতিষ্ঠান। তাদের কার্যক্রম পরিদর্শনে যান ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব ক্যামব্রিজ ক্যাথরিন। লন্ডন, যুক্তরাজ্য, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্সমধ্য আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসনপ্রত্যাশীদের ঢল এখনো বহাল আছে। এখনো হাজার হাজার মানুষ হেঁটে যুক্তরাষ্ট্রের দিকে যেতে চাইছে। নিলতেপেক, মেক্সিকো, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্সইউক্রেনের ঐক্যের দিন ছিল গতকাল মঙ্গলবার। আদরের বিড়ালটিকে সুন্দর করে সাজিয়ে জমায়েতে যোগ দিয়েছেন এক নারী। কিয়েভ, ইউক্রেন, ২২ জানুয়ারি। ছবি: রয়টার্সমার্টিন লুথার কিং জুনিয়রের ভাস্কর্য পরিদর্শনে গেছেন অনেকে। কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, কেউ সেলফি তুলছেন। আর ব্র্যানডন স্টেনার্ড নামের এক শিক্ষার্থী সমবেতদের উদ্দেশে মার্টিন লুথার কিংয়ের অমর ভাষণ ‘আই হ্যাভ আ ড্রিম’ শোনাচ্ছেন। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ২১ জানুয়ারি। ছবি: রয়টার্সবুদ্বুদ উড়ানোয় মগ্ন শিশুটি। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২১ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেননিয়ন আলোয় রূপ খুলেছে চন্দ্রপ্রভা ফুলের। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২১ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেনসংগীতজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ মিনারে যান সব শ্রেণি-পেশার মানুষ। তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান দেখানো হয়। ছবি: সাইফুল ইসলামপাহাড়ের প্রকৃতিতে পুরোনো পাতা ঝরে নতুন পাতা গজাতে শুরু করেছে। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, সাম্প্রতিক ছবি। ছবি: নীরব চৌধুরীসবুজ পাহাড়ে বোরো ধানের চারা রোপণের কাজে ব্যস্ত পাহাড়ি নারীরা। পশ্চিম গোলাবাড়ি, সদর, খাগড়াছড়ি, সাম্প্রতিক ছবি। ছবি: নীরব চৌধুরীশীতকালে পাহাড়ি এলাকায় ঘুরতে যান অনেক পর্যটক। পার্বত্য জেলা পরিষদ পার্কে পর্যটকদের ভিড়। পার্বত্য জেলা পরিষদ পার্ক, সদর, খাগড়াছড়ি, ২১ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরীপাহাড়ে ছোট-বড় আকারে টার্কির খামার গড়ে উঠছে। প্রতি কেজি টার্কি ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। অনেকে শখে টার্কি পালন করছেন। মহিলা কলেজ এলাকা, খাগড়াছড়ি, ২১ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরীবিপজ্জনকভাবে বাঁশ নিয়ে যাচ্ছে ব্যাটারিচালিত ইজিবাইক। লংগদু সড়কের বিন্দু বৈদ্যপাড়া এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৩ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়াবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পাবনা, ২৩ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদমাছ শিকারের অপেক্ষায় মাছরাঙা। রাজাপুর, পাবনা, ২৩ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদপ্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশাকে চলাচলের অনুমতি ও লাইসেন্স প্রদানসহ বিভিন্ন দাবি নিয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখা প্রতিবাদ করে। অশ্বিনীকুমার হল, বরিশাল, ২৩ জানুয়ারি। ছবি: সাইয়ানবিক্রির জন্য বাগান থেকে গাঁদা ফুল তোলা হচ্ছে। চারুভদ্র, রংপুর, ২৩ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলামঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফিরে এসেছেন ‘বৃক্ষমানব’ নামে পরিচিত খুলনার পাইকগাছার আবুল বাজনদার। গত রোববার তিনি ফিরে আসেন। গত বছর মে মাসে তিনি কাউকে না জানিয়ে হাসপাতাল ছেড়ে গিয়েছিলেন। বর্তমানে তিনি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। বার্ন ইউনিট, ঢামেক, ঢাকা, ২৩ জানুয়ারি। ছবি: আবদুস সালামআবারও হকারদের দখলে চলে গেছে নিউমার্কেট এলাকার ফুটপাতগুলো। ফুটপাতগুলো দখলমুক্ত করতে প্রায় অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু লাভ হয় না। ঢাকা, ২৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম২০১৮ সালের ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হন নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের সদস্যরা। সে হামলার বিচার হয়নি। ঘটনার এক বছরপূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখছেন শিক্ষার্থীরা। টিএসসি প্রাঙ্গণ, ঢাকা, ২৩ জানুয়ারি। ছবি: আবদুস সালামস্বামী আমান উল্লাহর ছুড়ে দেওয়া অ্যাসিডে ঝলসে গেছে তিন সন্তানের মা তাছলিমা আক্তারের শরীরের ১৩ শতাংশ। গত সোমবার রাতে নরসিংদীর সেকেরচর এলাকায় এ ঘটনা ঘটে। তাছলিমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঢাকা, ২৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম