X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৭ ফেব্রুয়ারি ২০১৯)
নিজস্ব প্রতিবেদক
Published: 27 Feb 2019, 09:44
পাবনায় মাসব্যাপী বইমেলার মঞ্চে শিশুদের নৃত্য পরিবেশন। দোয়েল সেন্টার, পাবনা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
সজনে গাছে তিলা ঘুঘু। আকন্দপাড়া গ্রাম, গাবতলি উপজেলা, বগুড়া, ২৭ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
মধু খেতে ফুলে ফুলে ঘুরছে মৌমাছি। আরিফপুর, পাবনা, ২৭ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ।
মাছ শিকারে বেরিয়েছে বকটি। আরিফপুর, পাবনা, ২৭ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় মুখোমুখি সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত বাসটি। ফতুল্লা, নারায়ণগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি। ছবি: মজিবুল হক
ডালে বসে আছে ফিঙে পাখি। বাইপাস, কুষ্টিয়া, ২৭ ফেব্রুয়ারি। ছবি: তৌহিদী হাসান
সিলেটে সকালে বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফোঁটা জমেছে জবা ফুলে। দাড়িয়াপাড়া, সিলেট, ২৭ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
গোলাপের পাপড়িতে বৃষ্টির ফোঁটা জমে ফুলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। দাড়িয়াপাড়া, সিলেট, ২৭ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
গাছের ডালভরা আমের গুটি। রামচন্দ্রপুরপাড়া, শেরপুর, বগুড়া, ২৭ ফেব্রুয়ারি। ছবি: সবুজ চৌধুরী
ফাগুনের শুরু থেকেই রঙিন পলাশ ফুলে ভরে গেছে গাছ। সবুজ নগর, মঠবাড়িয়া, পিরোজপুর, সাম্প্রতিক ছবি। ছবি: এ কে এম ফয়সাল
সচরাচর লাল রঙের শিমুল ফুলের দেখা মেলে। কিন্তু গাছে ফুটেছে হলুদ রঙের শিমুল। বাইগুনী গ্রাম, গাবতলী, বগুড়া, ২৭ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
জমি থেকে লাল শাক তুলে ধুয়ে নিচ্ছেন আলমাস প্রামাণিক। একটু পরেই শাকগুলো বিক্রির জন্য হাটে নেবেন। হাটে প্রতি কেজি লাল শাক ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয়। পদ্মপাড়া গ্রাম, গাবতলী, বগুড়া, ২৭ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
মোচা থেকে দিনে দিনে বড় হচ্ছে কলা। আকন্দপাড়া গ্রাম, গাবতলী, বগুড়া, ২৭ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
বৃষ্টিস্নাত সকালে খাবারের খোঁজে গাছের ডালে বসে আছে মাছরাঙা পাখি। আকন্দপাড়া, গাবতলী, বগুড়া, ২৭ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
সবুজ পাহাড়ে ফুটেছে রক্তকাঞ্চন ফুল। খবংপুড়িয়া এলাকা, সদর, খাগড়াছড়ি, ২৫ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
মোটরসাইকেলে করে মুরগি বিক্রি করতে হাটে যাচ্ছেন ব্যবসায়ীরা। আমতলী এলাকা, গুইমারা, খাগড়াছড়ি, ২৬ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে অসময়ে আনারস বাজারে আসতে শুরু করেছে। প্রতি জোড়া আনারস বিক্রি হচ্ছে ৬০ টাকায়। বাজার এলাকা, গুইমারা, খাগড়াছড়ি, ২৬ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
মৌসুমি ফলের ভাসমান হাট বসেছে কাপ্তাই হ্রদের সমতা ঘাট এলাকায়। দূরের এলাকা থেকে রাঙামাটি শহরে চাষিরা নৌকায় করে বেল ও এবং তরমুজ বিক্রি করতে এসেছেন। সমতা ঘাট, রাঙামাটি, ২৭ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
সিলেটে আজ সকালে বৃষ্টি হয়েছে। ফাগুনের বৃষ্টির ছোঁয়ায় মুগ্ধতা ছড়িয়েছে নয়নতারা। দাড়িয়াপাড়া, সিলেট, ২৭ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
তিন দিনের বৃষ্টিতে শরীয়তপুরের ৫৪টি ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে কাঁচা ইট। খান ব্রিকস, সদর উপজেলা, শরীয়তপুর, ২৭ ফেব্রুয়ারি। ছবি: সত্যজিৎ ঘোষ
ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী মোস্তাফিজ ও আনিস নেতা-কর্মীদের নিয়ে ক্যাম্পাসে গণসংযোগ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে করাসহ চার দফা দাবিতে আবারও অনশন করছেন ওয়ালিদ আশরাফ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
ক্যাম্পাসে গণসংযোগ করছেন ছাত্রলীগ প্যানেলের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভন। ডাকসু ও হল সংসদ নির্বাচন আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
রাত পোহালেই ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন। রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। রাজধানী উচ্চবিদ্যালয়, মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ২৭ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম
আরও পড়ুন
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত
আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
হাতে ৯ উইকেট, পিছিয়ে কেবল ৩ রানে, প্রথম দিনটা দক্ষিণ আফ্রিকার
পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা–গুলি, আহত ৫