X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৮ অক্টোবর ২০১৭)
নিজস্ব প্রতিবেদক
Published: 28 Oct 2017, 08:23
গাছের ছায়ায় ছাওয়া সবুজ চা বাগান। পুকুরিয়া, বাঁশখালী, চট্টগ্রাম, ২৭ অক্টোবর। ছবি: হিমেল বড়ুয়া
একমুঠো খাবারের অপেক্ষায় রোহিঙ্গা শিশুরা। পুটিবনিয়া, টেকনাফ, কক্সবাজার, ২৭ অক্টোবর। ছবি: জুয়েল শীল
গোলাপের কচিপাতা। রমনা পার্ক, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে ভিড় করতে শুরু করেছে পরিযায়ী পাখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৭ অক্টোবর। ছবি: মোছাব্বের হোসেন
কুয়াশাচ্ছন্ন সকালের আকাশে সূর্যের উঁকি। নতুন বসতি গ্রাম, সদর উপজেলা, মানিকগঞ্জ, ২৭ অক্টোবর। ছবি: আব্দুল মোমিন।
ঢাকার খামারবাড়ির শতবর্ষী ভবনটি ভেঙে ফেলার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের মানববন্ধন ৷ ফার্মগেট, ঢাকা, ২৮ অক্টোবর। ছবি: সাবিনা ইয়াসমিন
জলাশয়ে ফোটার অপেক্ষায় লাল শাপলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৭ অক্টোবর। ছবি: মোছাব্বের হোসেন
পাহাড়ের আঁকাবাঁকা সড়ক এমনিতে ঝুঁকিপূর্ণ। এর মধ্যেই মোটরসাইকেলে শিশুসহ তিনজনকে নিয়ে আরোহী। ব্যাঙমারা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ২৭ অক্টোবর। ছবি: নীরব চৌধুরী
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। ভক্তরা টাকা দিয়ে সাজাচ্ছেন গাছ। আখালিয়া, সিলেট, ২৭ অক্টোবর। ছবি: আনিস মাহমুদ
কমিউনিটি পুলিশ দিবসে ডিএমপি সদর দপ্তর থেকে বের হয় শোভাযাত্রা। রমনা, ঢাকা, ২৮ অক্টোবর। ছবি: হাসান রাজা
কমিউনিটি পুলিশ দিবসে শোভাযাত্রা বের করে খুলনা মহানগর পুলিশ ও পুলিশিং ফোরাম। শিববাড়ি, খুলনা, ২৮ অক্টোবর। ছবি: সাদ্দাম হোসেন
মহাসড়কে চলাচলকারী এই বাসের সামনে কোনো কাচ নেই। নির্বিঘ্নে চলছে এমন অনেক ফিটনেসহীন যানবাহন। যাত্রাবাড়ী, ঢাকা, ২৮ অক্টোবর। ছবি: হাসান রাজা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৮ অক্টোবর। ছবি: আশরাফুল আলম
শরণার্থীশিবিরে গোসল করছে রোহিঙ্গা শিশুরা। পুটিবনিয়া, টেকনাফ, কক্সবাজার, ২৭ অক্টোবর। ছবি: জুয়েল শীল
হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালকদের এভাবেই ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে গোপালগঞ্জ জেলা পুলিশ। পুরাতন লঞ্চঘাট এলাকা, গোপালগঞ্জ, ২৮ অক্টোবর। ছবি: প্রথম আলো
বাড়ছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে বগুড়ার পাইকারি বাজারে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। রাজা বাজার, বগুড়া শহর, ২৮ অক্টোবর। ছবি: সোয়েল রানা
চান্দের গাড়ির ছাদে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। ধর্মঘর, খাগড়াছড়ি সদর, ২৮ অক্টোবর। ছবি: নীরব চৌধুরী
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোল্ডকাপ কাবাডি প্রতিযোগিতার সেমিফাইনালের একটি দৃশ্য। সার্কিট হাউস মাঠ, খুলনা, ২৮ অক্টোবর। ছবি: সাদ্দাম হোসেন
কক্সবাজারের শরণার্থীশিবির পরিদর্শনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর গাড়িবহর কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় পৌঁছালে নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানায়। কুমিল্লা, ২৮ অক্টোবর, বেলা সাড়ে চারটা। ছবি: এমদাদুল হক
সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন। সিলেট, ২৮ অক্টোবর। ছবি: আনিস মাহমুদ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর বৃহস্পতিবার রাত ১১টার কিছু পরে চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে পৌঁছায়। এ সময় হাজারো নেতা-কর্মী সেখানে ভিড় জমায়। চট্টগ্রাম সার্কিট হাউস, ২৮ অক্টোবর। ছবি: সৌরভ দাশ
আরও পড়ুন
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস
শেষ স্বীকৃত ব্যাটসম্যান জাকেরও আউট, এক শর আগে অলআউট হওয়ার শঙ্কায় বাংলাদেশ
লক্ষ্মীপুরে আত্মগোপনে এসেও যেভাবে ধরা পড়েন ‘বোমারু মামুন’
পুলিশকে ‘চোর–ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার