কলকাতায় ইফতার বাজার

কলকাতার ধর্মতলা এলাকার নিউমার্কেট এবং বড় বাজারের ইফতার বাজারের ভিড় ঢাকার কথা মনে করিয়ে দেয়। কাঁচা ছোলা, টমেটো, গাজরসহ নানা প্রকার ইফতার সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে। ছবি: মাসুম আলী
কলকাতার ধর্মতলা এলাকার নিউমার্কেট এবং বড় বাজারের ইফতার বাজারের ভিড় ঢাকার কথা মনে করিয়ে দেয়। কাঁচা ছোলা, টমেটো, গাজরসহ নানা প্রকার ইফতার সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে। ছবি: মাসুম আলী
ইফতারি কেনার জন্য ভিড় করছেন ক্রেতারা। নিউমার্কেট-সংলগ্ন এলাকা এবং পার্ক সার্কাস, মির্জাগালিব স্ট্রিট, জাকারিয়া স্ট্রিট, রিপন স্ট্রিট প্রভৃতি এলাকায় ইফতারের বাজারে প্রচণ্ড ভিড়। সম্প্রতি ছবি তুলেছেন মাসুম আলী।
ঢাকার মতো হালিম, পিঁয়াজু, আলুর চপ কিংবা ছোলার মতো কিছু অনুষঙ্গ থাকলেও কলকাতার ইফতার বাজারের বেশ কিছু ভিন্ন রকমের খাবার বেশি বিক্রি হতে দেখা যায়। ছবি: মাসুম আলী
কলকাতার বিভিন্ন এলাকা থেকে মানুষ নিউমার্কেট এবং বড় বাজার এলাকায় ইফতার কিনতে আসেন। ছবি: মাসুম আলী
কলকাতার বিভিন্ন গেস্ট হাউসে অবস্থানরত বাংলাদেশিরাও ভিড় করে ইফতার বাজারে। ছবি: মাসুম আলী
নানা ধরনের ফল কেটে এভাবে প্লেটে সাজিয়ে রেখে বিক্রি করা হয়। ছবি: মাসুম আলী
কলকাতার ধর্মতলা এলাকার ইফতার বাজার। ছবি: মাসুম আলী