ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচ ঘিরে ছিল উৎসবমুখর আবহ

যুক্তরাষ্ট্রে চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচ ঘিরে ছিল উৎসবমুখর আবহ। টেক্সাসের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার আগে দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস, স্টেডিয়ামের প্রস্তুতি এবং ইংল্যান্ডের তারকা ফুটবলারদের মুহূর্ত ধরা পড়েছে বিভিন্ন আলোকচিত্রে। অন্যদিকে লন্ডনের ওয়েম্বলিতেও সমর্থকেরা জড়ো হয়ে প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়েছেন।

ম্যাচ শুরুর আগে ডালাস স্টেডিয়ামের গ্যালারিতে পতাকা হাতে ইংল্যান্ডের সমর্থকেরা। আর্লিংটন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬
ছবি: রয়টার্স
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের আগে ডালাস স্টেডিয়ামের ভেতরের দৃশ্য। আর্লিংটন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন ক্রোয়েশিয়ার এক সমর্থক। আর্লিংটন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬
খেলা শুরুর আগে গ্যালারিতে ইংল্যান্ডের সমর্থকেরা। আর্লিংটন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬
ইংল্যান্ডের খেলা দেখতে লন্ডনের বক্সপার্ক ওয়েম্বলিতে জড়ো হন সমর্থকেরা। লন্ডন, যুক্তরাজ্য, ১৭ জুন ২০২৬
প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ইংল্যান্ডের সমর্থকেরা। বক্সপার্ক ওয়েম্বলি, লন্ডন, যুক্তরাজ্য, ১৭ জুন ২০২৬
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেইনসহ অন্য খেলোয়াড়েরা। আর্লিংটন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬
বড় পর্দায় খেলা উপভোগ করতে বক্সপার্ক ওয়েম্বলিতে সমবেত হয়েছেন ইংল্যান্ডের সমর্থকেরা। লন্ডন, যুক্তরাজ্য, ১৭ জুন ২০২৬
ম্যাচের আগে ইংল্যান্ড দলের খেলোয়াড় জর্ডান হেন্ডারসন, অ্যান্থনি গর্ডন ও জুড বেলিংহাম। আর্লিংটন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের ভেতরে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন ক্রোয়েশিয়ার এক সমর্থক। আর্লিংটন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬
ম্যাচের আগে ওয়ার্মআপে বল হাতে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। আর্লিংটন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচ শুরুর আগে বক্সপার্ক ওয়েম্বলিতে জড়ো হয়েছেন ইংল্যান্ডের সমর্থকেরা। লন্ডন, যুক্তরাজ্য, ১৭ জুন ২০২৬
ম্যাচ শুরুর আগে ম্যানচেস্টারের ফ্রেইট আইল্যান্ডে ‘উই আর ফুটবল ফেস্টিভ্যালে’ জড়ো হয়েছেন ইংল্যান্ডের সমর্থকেরা। ম্যানচেস্টার, যুক্তরাজ্য, ১৭ জুন ২০২৬