আত্মসমর্পণের পর কারাগারে আটক আবদুল লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে আজ বুধবার সারা দেশে ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন। তবে, বরাবরের মতো এবারও বিক্ষোভের স্থান ও সময় উল্লেখ করা হয়নি বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, লতিফের বিচারের দাবিতে জনগণ ঐক্যবদ্ধ হওয়ার কারণে সরকার লোক দেখানোর জন্য তাকে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বরখাস্ত করেছে।