নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবাহী দুটি ট্রাকের মাঝে চাপা পড়ে তোফাজ্জল ইসলাম (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। ওই দুই ট্রাকের চালকদের আটক করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার ভুলতা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি একটি কারখানায় কাজ করতেন। ভুলতা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফাইজুল ইসলাম বলেন, দুই ট্রাকসহ চালক সোহেল মিয়া ও শাহ আলমকে আটক করা হয়েছে।