গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছিলেন নিজের বাড়িতে। ধারণা করা হচ্ছিল, আসতে পারে অবসরের ঘোষণা। পরে আচমকাই বাতিল করে দিলেন সংবাদ সম্মেলন। এবার গুঞ্জন, পিসিবির হস্তক্ষেপে বাদ দিয়েছেন অবসর-ভাবনা। সত্য-মিথ্যা বোঝা মুশকিল। তবে পাকিস্তানের দৈনিক দ্য নেশন-এর খবর, এখনই অবসর নিচ্ছেন না শহীদ আফ্রিদি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য এই অলরাউন্ডার নাকি ক্ষমা চেয়েছেন জাতির কাছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ইনিংসে দুটি শূন্যসহ মাত্র ২৮ রান করেছেন আফ্রিদি, ৬ ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র ৪টি। ওয়েবসাইট।