অভিষেকেই হার ব্লাঁর

কদিন আগেই কার্লো আনচেলত্তির জায়গায় পিএসজির দায়িত্ব নিয়েছেন। নতুন ক্লাবে অভিষেকটা ভালো হলো না সাবেক ফ্রান্স কোচ লরাঁ ব্লাঁর। পিএসজি এখন রয়েছে প্রাক-মৌসুম অস্ট্রিয়া সফরে। সেখানেই পরশু প্রীতি ম্যাচে স্টুর্ম গ্রাজের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা আগামীকাল খেলবে র‌্যাপিড ভিয়েনার সঙ্গে। এএফপি।