চ্যাম্পিয়ন গুয়াংজু এভারগ্রান্ডের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থেকে লিগ শেষ করেছে সাংহাই এসআইপিজি। ভালো করতে না পারায় বরখাস্ত হয়েছেন দলটির কোচ সভেন-গোরান এরিকসন। গতকাল এই সুইডিশ কোচকে বিদায় করে দিয়েই নতুন কোচ নিয়েছে সাংহাই। তিনি আর কেউ নন, আন্দ্রে ভিলাস-বোয়াস। বছরের শুরুতে জেনিত ছাড়ার পর থেকে চাকরিহীন ছিলেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ কোচ। এ বছর চীনা সুপার লিগে ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে সাংহাই এসআইপিজি। গোলডটকম।