ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে খেলাঘর, রানার্সআপ কলাবাগান ক্রিকেট একাডেমী। আগামী বছর এই দল দুটি খেলবে প্রিমিয়ার লিগে। কাল খেলাঘর (১৭৪/৭) ৩ উইকেটে বারিধারা ড্যাজলার্সকে (১৬৯/৯) হারালেও আগেই প্রিমিয়ার লিগ নিশ্চিত করা কলাবাগান (৬৯) ১০ উইকেটে হেরে গেছে বাংলাদেশ বয়েজের (৭১/০) কাছে।