প্রথম বিভাগ ক্রিকেটে কাল বারিধারা ড্যাজলার্স ৪৬ রানে হারিয়েছে কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্টকে। সিটি ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে বারিধারা ৭ উইকেটে তোলে ২৬৪ রান। জবাবে কাঁঠালবাগান ৯ উইকেটে করে ২১৮ রান। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অন্য ম্যাচে ইস্কাটন সবুজ সংঘ ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। ওয়ান্ডারার্স ৪৯.৪ ওভারে অলআউট হয়ে যায় ১৬৩ রানে। ৩১.২ ওভারে ৩ উইকেট হারিয়ে এই রান টপকে যায় ইস্কাটন।