বদলে যাচ্ছে আইসিসি

বিসিসিআই, সিএ আর ইসিবিকে স্থায়ী সদস্য হিসেবে রেখে চার সদস্যের এক্সকো গঠন। এক্সকোই হবে আইসিসির সর্বময় ক্ষমতার অধিকারী
উন্নতি ও অবনমনের নিয়ম রেখে দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের প্রবর্তন। তবে ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের অবনমন হবে না
আইসিসির এফটিপি বাতিল হয়ে যেকোনো সিরিজ হবে শুধু দ্বিপক্ষীয় সমঝোতায়
আয় ও বণ্টনের কাঠামো পুনর্গঠনের জন্য আইসিসি বিজনেস কমিটি (আইবিসি) গঠন
আইসিসি চেয়ারম্যান, এক্সকো চেয়ারম্যান ও আইবিসি প্রধানকে মনোনয়ন দেবে বিসিসিআই-সিএ-ইসিবি
আবারও শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, পরের দুটি আসর ২০১৭ ও ২০২১ সালে