শীর্ষে সিদ্দিকুর

প্রথম দিনের চেয়ে কাল আরও ভালো দিন পার করেছেন। কুর্মিটোলা গলফ কোর্সে পরশু শুরু হওয়া জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে এখনো শীর্ষেই আছেন সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে ৫ শট কম খেলেছিলেন। কাল দ্বিতীয় রাউন্ডে খেলেছেন পারের চেয়ে ৯ শট কম। সব মিলিয়ে ১৪ শট কম খেলে লিডার বোর্ডে সবার ওপরে দেশসেরা গলফার। পারের চেয়ে ৫ শট কম খেলে যুগ্মভাবে দুইয়ে দুলাল হোসেন ও জামাল হোসেন মোল্লা।