সরিষাবাড়ীর খেলাধুলা

সরিষাবাড়ীতে অনীমণ্ডল স্মৃতি ক্রিকেটে মাইজবাড়ী ক্রিকেট একাদশ (১৮২) ১১৭ রানে হারিয়েছে দিগপাইত ক্রিকেট একাদশকে (৬৫)। ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের তানভীর। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের উপজেলা পর্যায়ের ফাইনালে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ টাইব্রেকারে হারিয়েছে বিনজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে। এ ছাড়া সরিষাবাড়ীর গণময়দান মাঠে কাল শেষ হয়েছে গ্রামীণ খেলাধুলা। এতে অংশ নেয় উপজেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন প্রতিযোগী। —সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি