বছরের শুরুটা তেমন ভালো হলো না সিদ্দিকুর রহমানের। ফিলিপাইনের আইসিটিএসআই ওপেনে বাংলাদেশি এই গলফার হয়েছেন ৩৮তম। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৯ শট বেশি খেলেছেন সিদ্দিকুর। তিন লাখ ডলারের এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সিঙ্গাপুরের মারদান মামাত।