মরগানের সেঞ্চুরি

রান আউট হওয়ার আগে অধিনায়ক এউইন মরগান করেছেন ১০৭ রান। আর তাঁর সেঞ্চুরির সুবাদে কাল অ্যান্টিগায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯৬ রান করেছে ইংল্যান্ড। ফিফটি করেছেন স্যাম বিলিংস (৫২) ও বেন স্টোকস (৫৫)। ২৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে এসে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৯ রান করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকইনফো।