আগামীকাল থেকে শুরু হবে টি–টুয়েন্টি বিশ্বকাপ। এবার আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। মোট ২০টি দলের অংশগ্রহণে ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
এবার টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। নিরাপত্তাশঙ্কায় বিশ্বকাপের সহ–আয়োজক দেশ ভারতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। স্কটল্যান্ড অন্তর্ভুক্ত হওয়ার পর নতুন করে হালনাগাদ সূচি প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থা। আসুন দেখে নিই এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপের সংশোধিত পূর্ণাঙ্গ সূচি।