এএফসি উইমেন্স এশিয়ান কাপে সেমিফাইনালে উঠে আগেই দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও অস্ট্রেলিয়া ২০২৭ নারী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। কোয়ার্টারে হেরে যাওয়া চার দলও দ্বিতীয় সুযোগ পেয়েছে।
আজ প্রথম প্লে–ইন ম্যাচে উজবেকিস্তানকে ২–০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ফিলিপাইন। দ্বিতীয় প্লে–ইনে উত্তর কোরিয়ার কাছে ৪–০ গোলে হেরেছে চায়নিজ তাইপে। এতে উত্তর কোরিয়ারও বিশ্বকাপে খেলা নিশ্চিত।
আগামী বছরের জুন–জুলাইয়ে ব্রাজিলে ৩২ দল নিয়ে হবে নারী বিশ্বকাপের দশম আসর। এএফসি থেকে ছয় দল সেখানে অংশ নেবে; ছয়টি দলই এশিয়ান কাপ থেকে এরই মধ্যে নাম লিখিয়েছে।
অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপাইন, উত্তর কোরিয়া
আন্তমহাদেশীয় প্লে–অফ
সরাসরি বিশ্বকাপে জায়গা না পেলেও উজবেকিস্তান এবং চায়নিজ তাইপের সুযোগ এখনো আছে। তারা আন্তমহাদেশীয় প্লে–অফ খেলবে। ছয় মহাদেশের ১০ দল খেলবে এই প্লে–অফ। সেখান থেকে সেরা তিনটি দল যাবে বিশ্বকাপে।