গ্রুপ পর্বে সহজ জয়ের পর নকআউটে একের পর এক ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয়—আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে ওঠার গল্পটাই রোমাঞ্চকর। অন্যদিকে কেপ ভার্দের সঙ্গে ড্রয়ের পর দুর্দান্ত স্পেন জিতেছে সব ম্যাচেই, গোল খেয়েছে মাত্র একটি।
যেভাবে ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে ৩–০ গোলে জেতে আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মেসি করেন জোড়া গোল, আর্জেন্টিনা জেতে ২–০ গোলেগ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা জয় পায় ৩–১ গোলে। বদলি হিসেবে নেমে গোল করেন মেসি। উদ্যাপনটা সেই গোলেরইশেষ ৩২ এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩–২ গোলে। মেসির পাশাপাশি গোল করেন লিসান্দ্রো মার্তিনেজ। আর্জেন্টিনার ৩ গোলের অন্যটি এসেছে আত্মঘাতী গোল থেকে। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ১৩ মিনিটে ৩ গোল করে দারুণ এক জয় পায় আর্জেন্টিনা। একটি গোলের পাশাপাশি একটিতে সহায়তাও করেন মেসি। তাঁকে ঘিরেই তাই আর্জেন্টিনার উদ্যাপন।শেষ আটে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক আলভারেজ। ম্যাচে ১–১ গোলে সমতার পর অতিরিক্ত সময়ে দলকে এগিয়ে দেন আলভারেজ। পরে গোল করেন লাওতারো মার্তিনজেও।মেসির ক্রস থেকে এভাবেই হেডে গোল করেন মার্তিনেজ। তাঁর গোলে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ২–১ গোলে এগিয়ে যায়। আর্জেন্টিনার অন্য গোলটি করেন এনজো ফার্নান্দেজ।
বিজ্ঞাপন
যেভাবে ফাইনালে স্পেন
স্পেনের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে তারা। সৌদি আরবের বিপক্ষে ৪–০ গোলে জেতে স্পেন। একটি গোল করেন লামিনে ইয়ামাল।উরুগুয়ে বিপক্ষে স্পেন জেতে ১–০ গোলে। একমাত্র গোলটি করেন বায়েনা। শেষ ৩২ এ অস্ট্রিয়াকে স্পেন হারায় ৩–০ গোলে। দুটি গোল করেন ওইয়ারসাবাল, একটি পেদ্রো পোরোশেষ ষোলোতে রোনালদোর পর্তুগালকে বিদায় করে স্পেন। দলের একমাত্র গোলটি করেন মিকেল মেরিনো
বিজ্ঞাপন
বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে স্পেন। স্পেনের হয়ে দুটি গোল করেন রুইজ ও মেরিনো।দলকে ফাইনালে তোলার আনন্দ রদ্রিদের। ফ্রান্সকে সেমিফাইনালে স্পেন হারিয়েছে ২–১ গোলে। গোল করেন ওইয়ারসাবাল ও পেদ্রো পোরো