সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ইউনিয়ন পর্যায়ে প্রথম অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে অনলাইন মোবাইল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেরা আক্তার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, ইউপি সচিব আবদুল করিম, ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং কর্মকর্তা আনোয়ার হোসেন, তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তা মতিউর রহমান ও ইউপি সদস্য শরিফ উদ্দিন। —নিজস্ব প্রতিবেদক, সিলেট