নতুন ডুয়াল কোর ল্যাপটপ বাজারে

স্যামসাংয়ের আরভি ৪১৮ এ০২বিডি মডেলের নতুন ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। এতে আছে দ্বিতীয় প্রজন্মের ডুয়াল কোর প্রসেসর। ল্যাপটপটিতে আছে ২ গিগাবাইট র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি এলইডি পর্দা, ব্লুটুথ ইত্যাদি। এটি টানা চার ঘণ্টা চলতে পারে। স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের আনা এ ল্যাপটপের দাম ৩৭ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি