বহনযোগ্য ডিভিডি রাইটার বাজারে

এলজির নতুন একটি বহনযোগ্য ডিভিডি রাইটার বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। জিপি১০এনবি২০ মডেলের এই রাইটারের পুরুত্ব মাত্র ২১ মিলিমিটার এবং ওজন ২৮০ গ্রাম। ১ দশমিক ৫ মেগাবাইট বাফার মেমোরির এই ডিভিডি রাইটারটি সর্বোচ্চ ২৪এক্স গতিতে সিডি, ৮এক্স গতিতে ডিভিডি রিড, রাইট ও রি-রাইট করতে পারে। এর দাম তিন হাজার ৭০০ টাকা। —বিজ্ঞপ্তি