সম্প্রতি আইটিইইর নানা বিষয় তুলে ধরতে ফিলিপাইনে আইটিইই পরিচালনাকারী সংস্থা ফিলিপাইন ন্যাশনাল আইটি স্ট্যান্ডাডর্সের প্রেসিডেন্ট মারিয়া কোরাজান মেনদোজা আকল আইসিটিসচিব নজরুল ইসলাম খানের সঙ্গে দেখা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টারের প্রকল্প পরিচালক শেখ আমজাদ হোসেন, প্রকল্প ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম, জাইকা-আইটিইই প্রকল্পের প্রধান উপদেষ্টা হিদেও হোয়া ও প্রকল্প সমন্বয়কারী আকি হিরো সুজি। জাপানের আইটিইই এশিয়ার ১২টি দেশে চালু রয়েছে। —বিজ্ঞপ্তি