সিসেকা ব্র্যান্ডের আরভি১২০ডব্লিউ মডেলের তারবিহীন এন ভিপিএন ফায়ারওয়াল রাউটার বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এতে রয়েছে একটি পোর্ট ওয়ান, চারটি পোর্ট ল্যান, যা স্ট্যাটিক রাউটিং, আরআইপি ভি-১, ভি-২ ও ইন্টার-ভিল্যান রাউটিং, ডিএইচসিপি, পিপিপিওই, পিপিটিপি, এলটুটিপি, ডিএনএসপ্রস্কি এবং ন্যাট সমর্থন করে। এই রাউটারটিতে নিরাপত্তার জন্য আছে এসিএলএস, এসপিআই ফায়ারওয়াল এবং ডিএমজেড প্রযুক্তি। দাম ১৬ হাজার টাকা। —বিজ্ঞপ্তি