বিডিওএসএনের জন্মদিন পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্ত সফটওয়্যার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) ষষ্ঠ জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গত ২৪ অক্টোবর ঢাকায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে কেক কাটা হয়। এ সময় বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, মুক্ত সফটওয়্যার-কার্যক্রম প্রসারের ক্ষেত্রে স্বেচ্ছাসেবী ভিত্তিতে বিডিওএসএন কাজ করে যাচ্ছে, যা অব্যাহত থাকবে। এ আয়োজনে বিডিওএসএন ও গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবক ও সদস্যরা উপস্থিত ছিলেন। —নিজস্ব প্রতিবেদক