এসরকের ষষ্ঠ প্রজন্মের নতুন দুটি মডেলের মাদারবোর্ড বাজারে এসেছে। দুটি মাদারবোর্ডই ১৮৬৬ বাসের ডুয়েল চ্যানেল ডিডিআর থ্রি র্যাম সমর্থন করে। এতে অ্যাসরক সুপার অ্যালয় ব্যবহার করা হয়েছে। এ ছাড়া মাদারবোর্ড দুটিতে আছে ৭.১ চ্যানেলের অডিও আউটপুট এবং দ্রুতগতির ল্যান। মাদারবোর্ডের সঙ্গে টি-শার্ট বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এইচ-১১০এম ও বি-১৫০এম মডেলের মাদারবোর্ডের দাম ৫ হাজার ৫০০ ও ৬ হাজার ৫০০ টাকা। মাদারবোর্ডগুলো এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড।
বিজ্ঞপ্তি