‘দুর্ভেদ্য’ ঘোষণা দেওয়া এক এনক্রিপশন সফটওয়্যারের এনক্রিপটেড ডেটা বা তথ্যের পাঠোদ্ধার করে একদল হ্যাকার। পাঁচ মাসের চেষ্টার পর এ কাজে সফল হয়েছিলেন হ্যাকাররা।

১৭ জুন ১৯৯৭
এনক্রিপটেড ডেটার পাঠোদ্ধার করে একদল হ্যাকার
‘দুর্ভেদ্য’ ঘোষণা দেওয়া এক এনক্রিপশন সফটওয়্যারের এনক্রিপটেড ডেটার পাঠোদ্ধার করে একদল হ্যাকার। ইন্টারনেট ব্যবহার করে দুর্ভেদ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বৈধ এনক্রিপশন সফটওয়্যারটির নিরাপত্তা ভাঙা হয়। পাঁচ মাসের চেষ্টার পর এ কাজে সফল হয়েছিলেন হ্যাকাররা। এরপর সন্ত্রাসীরা অপব্যবহার করতে পারে, এমন আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র এনক্রিপশন সফটওয়্যার নিষিদ্ধ করে দেয়। কিন্তু এনক্রিপশন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলে, এ রকম বিধিনিষেধ কোনো কাজেই আসবে না। কারণ, বাইরের অনেক দেশ আছে যারা এর থেকে শক্তিশালী সফটওয়্যার তৈরি করতে পারে।
এনক্রিপশন এমন এক পদ্ধতি, যেখানে মূল তথ্য বা উপাত্ত পরিবর্তন করে অপর একটি সংকেত (কোড) তৈরি করা হয়, যা সাধারণভাবে পাঠোদ্ধার করা সম্ভব নয়। এই পরিবর্তন ও পরিবর্তিত কোড পুনরায় পড়ার জন্য বিশেষ অ্যালগরিদম ব্যবহার করা হয়। এর জন্য বিশেষ প্রোগ্রাম তৈরি করে দেয় এনক্রিপশন সফটওয়্যার কোম্পানিগুলো।
১৭ জুন ২০০৮
আইবিএমের বৃহত্তম ডেটা সেন্টার
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোওলডাহ্-এ ১ লাখ ১৫ হাজার বর্গফুটের ‘সবুজ’ ডেটা সেন্টার স্থাপন করে। আইবিএমের পরিবেশবান্ধব ‘সবুজ’ উদ্যোগ এখানেই শেকড় গাড়ল। আর এটি হয়ে উঠল আইবিএমের বৃহত্তম ডেটা সেন্টার। ৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ব্যয় করে আইবিএম এখানে নানা রকম সবুজ প্রযুক্তির সমন্বয় ঘটায়। এই ডেটা সেন্টারে সার্ভার ও ভার্চ্যুয়াল স্টোরেজ, জ্বালানি সাশ্রয়ী ও শীতলীকরণ–ব্যবস্থা (কুলিং সিস্টেম) রেখে স্টোরেজ হাই-ডেনসিটি কম্পিউটিং সিস্টেম গড়ে তোলা হয়। দুই-তিন বছরের মধ্যেই ডেটা সেন্টারের আয়তন তিন লাখ বর্গফুটে সম্প্রসারিত হয়। ডেটা সেন্টারের মূল উদ্দেশ্য কার্বন নিঃসরণ কমিয়ে কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতা বাড়ানো।