ক্রুজ রোবোট্যাক্সি
ক্রুজ রোবোট্যাক্সি

বাসের সঙ্গে ধাক্কা, ৩০০ চালকবিহীন রোবোট্যাক্সি ফেরত নিল ক্রুজ

চালক ছাড়াই যাত্রী বহন করতে সক্ষম রোবোট্যাক্সি তৈরির পর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে সীমিত পরিসরে পরিচালনা করছিল জেনারেল মোটরসের সহযোগী প্রতিষ্ঠান ক্রুজ। কিন্তু সম্প্রতি ক্রুজের তৈরি রোবোট্যাক্সি সান ফ্রান্সিসকো শহরে চলাচলের সময় একটি বাসকে ধাক্কা দেয়। এ ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০০ রোবোট্যাক্সি ফেরত নিয়েছে ক্রুজ।

ক্রুজের তথ্যমতে, গত ২৩ মার্চ পথে চলার সময় সামনে থাকা বাসকে ধাক্কা দেয় রোবোট্যাক্সি। গাড়ির গতি কম থাকায় কোনো যাত্রী আঘাত পাননি। ক্রুজ সেলফ-ড্রাইভিং সফটওয়্যার সামনে থাকা বাসের গতিবিধি সঠিকভাবে অনুমান করতে ব্যর্থ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সমস্যা সমাধানে এরই মধ্যে রোবোট্যাক্সির সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে।
সূত্র: টেক ক্র্যান্চ