খুলনার বাইতুন নূর শপিং সেন্টারে রাত পৌনে ১১টার দিকে আগুন লাগে। এতে দুই থেকে তিনটি দোকান বেশির ভাগ পুড়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও নৌবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মার্কেটটিতে সিংহভাগই মোবাইল ফোনের দোকান রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…