বিএনপির এমপি ‘গুপ্ত’ বলায় তা এক্সপাঞ্জের দাবি বিরোধীদের

খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার ‘গুপ্ত’ এবং ‘জনগণ বসে থাকবে না’ শীর্ষক বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে হট্টগোলের সৃষ্টি হয়েছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। ২২ এপ্রিল জাতীয় সংসদের ১৯তম বৈঠকে এ নিয়ে তর্কবিতর্ক হয়।