দেশে মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। কুমিল্লায় রেলের দুই গেটম্যানের দায়িত্বে অবহেলায় ট্রেন–বাস সংঘর্ষে ১২ জন মারা গেছেন। অন্যদিকে ফেনীতে যানবাহনের জটলায় একাধিক বাসের পরপর ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। সেতু মেরামতে নিয়োজিত ঠিকাদার ও সড়ক বিভাগের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিডব্রেকার দিলেও দুর্ঘটনার সময় তদারকিতে কেউ ছিলেন না। অন্যদিকে হবিগঞ্জে পিকআপ গাড়ি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। কেন ট্রেনের সিগন্যালে গেটম্যান থাকেন না? কেন দায়িত্বে অবহেলায় দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে? এসব নিয়েই নির্বাচিত খবরের বিশ্লেষণ দেখুন ভিডিওতে…