আর্থিক সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এমপিদের কাছে চাইল আর্থিক সহযোগিতা

তীব্র আর্থিক সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে এক লাখ টাকারও কম আছে। সংকট নিরসনে সংসদ সদস্যদের এক মাসের বেতন ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর। ২৩ এপ্রিল বিকেলে শাহবাগে ফাউন্ডেশন কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এদিকে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান বলেছেন, ফাউন্ডেশনের কাজ নিয়ে সন্দেহ হলে তাঁরা যেন সরাসরি যোগাযোগ করে সন্দেহ দূর করেন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…