’৯৬ সালে ভুল করেছিলেন আ.লীগকে ক্ষমতায় এনে: জামায়াতকে প্রতিমন্ত্রী টুকু

১৯৯৬ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়ে জামায়াত ভুল করেছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ২৬ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের ২১তম বৈঠকে এ কথা বলেন তিনি।