মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থীর দলীয় নেতা-কর্মীরা দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও প্রচারণায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ‘বিদ্রোহী’ প্রার্থী। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী তোজাম্মেল হক এ অভিযোগ করেন। তবে এ অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবীর। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিদ্রোহী’ প্রার্থীই চিহ্নিত ডাকাত ও চোরদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—