প্রত্যন্ত গ্রামে তৈরি হোগলাপাতার পণ্য যাচ্ছে ইউরোপের দেশে

দিনাজপুরের খানসামা উপজেলার পশ্চিম বাসুলী গ্রামে কায়েদুজ্জামান আজাফ গড়ে তুলেছেন কারুপণ্য তৈরির প্রতিষ্ঠান। তিনি এখানে তৈরি করছেন পাঁচ শতাধিক কারুপণ্য এবং সেই পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে